এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রলোভন দেখিয়ে নাবালিকাকে বিয়ে, পুলিশের হাতে ধৃত স্বামী ও তার বাবা-মা

Published on: December 15, 2023 । 7:58 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বিয়ে। নববধূকে নিয়ে বাইকে করে দিব্বি ঘুরছে ছেলে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] শক্তি বাহিনী(Shakti vahini) ও পুলিশ(Police) গিয়ে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি ছেলে ও তার বাবা-মাকে গ্ৰেপ্তার করে। ঘটনা ঘাটাল থানার(Ghatal police station) মনোহরপুরের। 

ঘটনা সূত্রে জানা যাচ্ছে, দাসপুর(Daspur) থানার রানা গ্রামের অজিত বরদোলই এর নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে বিয়ে(Child marriage) করে মনোহরপুর গ্রামের পরেশ সাঁতরার ছেলে শঙ্কর সাঁতরা। শক্তি বাহিনীর জেলা কো-অডিনেটর(District co-ordinator) মল্লিকা পাল ও মিঠু দত্ত তাদের নেটওয়ার্কের মাধ্যমে এই ঘটনার খবর পান। ঘাটাল থানার পুলিশের সহযোগিতা নিয়ে নাবালিকা ও তার স্বামীকে ধরে ফেলে। সেইসঙ্গে ছেলের মা-বাবাকেও গ্ৰেপ্তার(arrest) করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই নাবালিকাকে মেডিকেলের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ছেলে ও তার বাবা-মা’কে আগামী কাল আদালতে(court) তোলা হবে।

উল্লেখ্য, ঘাটাল মহকুমায় শক্তি বাহিনী নাবালিকা বিয়ে রোধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।