এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তিন তিনটি বসতবাড়ি ভেঙে পড়েছে দাসপুরে

Published on: January 11, 2024 । 10:48 PM

সৌমেন মিশ্র: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতিনটি বসত বাড়ি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দাসপুর(Daspur) থানার রানিচক(Ranichak) এলাকায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ এই ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দাসপুর থানার রানিচক গ্রামে রূপনারায়ন নদীর (Rupnarayan river) পাড়ে থাকা অশোক সংগ্রাম, সত্য সংগ্রাম এবং স্বপন সংগ্রাম নামের তিন ব্যক্তির মাটির বাড়ি(mud house)। বাড়ি ভাঙার শব্দে বাড়ির সদস্যরা কোনোক্রমে তড়িঘড়ি ছুটে প্রাণে বাঁচেন তবে চাপা পড়েছে বাড়ির মধ্যে থাকা বহু আসবাবপত্র ও নথি। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার শাসক দলের নেতারা। পৌঁছে যান জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নাফিসা বেগম সহ অন্যান্যরা। কথা বলেন বাড়ির সদস্যদের সঙ্গেও। প্রাথমিকভাবে ঘটনাটি খতিয়ে দেখা হয়। আপাতত ওই বাড়ির সদস্যরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সৌমিত্র সিংহরায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।