এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রেমঘটিত কারণেই কি যুবতী নিজেকে এভাবে শেষ করে দিলেন?

Published on: February 13, 2024 । 10:30 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রেমঘটিত কারণেই কি যুবতী নিজেকে এভাবে শেষ করে দিলেন!
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবতী। ওই যুবতীর(young woman) নাম দেবলীনা ঘোষ(১৮)। চন্দ্রকোণা থানার ভগবন্তপুরে বাড়ি। আজ দুপুরে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা(suicide) করেন। পুলিশ(Police) ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবতী যে রুমে থাকতেন আজ দুপুরে সেই রুম থেকে হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে। বাড়ির লোকেরা গিয়ে দেখেন যুবতীর দেহের পোশাক দাউদাউ করে জ্বলছে। কোনও রকমে আগুন নিভিয়ে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে দেবলীনা এভাবে গায়ে আগুন ধরালেন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে প্রেম ঘটিত কারণে এই পরিণতি হওয়ার বিষয়টি পুলিশ উড়িয়ে দিচ্ছে না।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।