এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রেমের পরিণতি? চন্দ্রকোণার যুবতীর দেহ উদ্ধার হল হুগলি জেলার জঙ্গলে

Published on: April 8, 2024 । 8:48 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণার যুবতী খুন হল হুগলি জেলায়। ধর্ষণের পরই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গাছের গোড়ায় হেলিয়ে রয়েছে শরীর। গলায় নীল রঙা ওড়না গিয়ে ফাঁস লাগানো। অবিন্যস্ত পোশাক! আজ রবিবার সাতসকালে ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল গোঘাট থানার মান্দারণের রাঙামাটি জঙ্গলে। যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে। আজ দুপুর পর্যন্ত যুবতীর কোনও পরিচয় পাওয়া যায়নি। পরে অবশ্য জানা যায় চন্দ্রকোণা থানা এলাকায় ওই যুবতীর বাড়ি। যুবতীর নাম জবা ভুঁইয়া। ২০ বছর বয়স। পাইকমাজিটায় বাড়ি।

আজ সকালে যুবতীকে দেখে এলাকার কোনও বাসিন্দা চিনতে পারেননি। তাঁদের বক্তব্য, বাইরে থেকেই কেউ এই যুবতীকে এখানে এনেছিলেন। যুবতীর পোশাক অবিন্যস্ত দেখে অভিযোগ উঠছে, তাঁকে ধর্ষণ করার পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে।

পরে পুলিশের তদন্তে যুবতীর পরিচয় মেলে। প্রেমের কারণেই তাঁকে খুন করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে পুলিশ ধর্ষণের বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি।

Sensitive Image / সংবেদনশীল ছবি

নিচের কোডটি লিখে Unlock করুন।

কোড: 2025


Viewer discretion advised

Powered by eht

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।