এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হৈমন্তপুর স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মর্মর মূর্তি উদ্বোধন

Published on: May 6, 2024 । 10:48 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে সামনে রেখে আজ ৬ মে চন্দ্রকোণা-১ ব্লকের হৈমন্তপুর বিবেকানন্দ শতবার্ষিকী উচ্চবিদ্যালয়ে কবিগুরুর আবক্ষ মর্মর মূর্তি উন্মোচিত হল। মূর্তির আবরণ উন্মোচন করেন রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য ড.পবিত্র সরকার। আজকের অনুষ্ঠানে ড. সরকার রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত অতিথি এবং ছাত্রছাত্রীদের কাছে  সহজ  ও প্রাঞ্জলভাষায় আলোচনা করেন। যা উপস্থিত সবাই তারিয়ে-তারিয়ে উপভোগ করেন। আজ রবীন্দ্রনাথের আবক্ষ  মর্মর মূর্তি উন্মোচনের পাশাপাশি বিদ্যালয়ে কবি প্রণামের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল ইসলাম বলেন, ড. সরকার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শিক্ষানুরাগী প্রণব ঘোষ, অবসরপ্রাপ্ত দুই শিক্ষক  গোকুল মাইতি ও তপনজ্যোতি মাজি, বাচিক শিল্পী তপতী ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আজমীরা খাতুন, মধুবসন্ত ঘোষ  প্রমুখ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী সহ অভিভাবকদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ করা যায়। ♦অনুষ্ঠানের ভিডিও দেখতে এখানে ক্লিক করতে পারেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।