এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে চাঞ্চল্য,পুলিশ নেমেছে তদন্তে

Published on: June 8, 2024 । 8:22 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার রামদাসপুর(Ramdaspur) গ্রামের এক জঙ্গলের মধ্য থেকে এক ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ(police)। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের(post mortem) জন্য পাঠিয়েছে দাসপুর(Daspur)থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দেহটি রামদাসপুর গ্রামের বাসিন্দা বছর ২৭ এর অজিত সিং এর। কয়েকদিন ধরেই সে নিখোঁজ(missing) ছিল। ইতিমিধ্যেই দেহটিতে পচন শুরু হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন কয়েকদিন আগে গ্রামে একটি সাইকেল চুরি(theft) হয়। তা নিয়ে এই অজিতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় সামান্য বচসাও হয়। সেই থেকেই অজিতের খোঁজ মেলেনি। আজ শনিবারের সকালে অজিতের বাড়ির কিছু দূরে জঙ্গলের মধ্যে এক শ্যাওড়া গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানাচ্ছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই ঘটনা অনেকটা স্পষ্ট হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।