এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্বর্ণ ব্যবসায়ীর মাথায় বন্দুক দিয়ে আঘাত করে লুট, গ্ৰেপ্তার ১

Published on: July 21, 2024 । 7:00 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ব্যবসায়ীর মাথায় বন্দুক দিয়ে আঘাত করে লুট করা হয় মোবাইল(mobile) ও দোকানের চাবি। ঘটনার দুই ঘণ্টার মধ্যে তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, অধরা দুই সাকরেদ।

শুক্রবার রাতে দাসপুর(Daspur) থানার মানিকদ্বীপা এলাকার এই ঘটনার খবর আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন। ঘটনার অভিযোগ দায়ের করা হয় দাসপুর থানায়, সেই ঘটনার অভিযোগ পেয়ে গ্রেপ্তার হল এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার অভিযোগ পেয়ে রাতেই পুলিশ(police) বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর পাশাপাশি তল্লাশিও শুরু করে। ঘন্টা দু’য়েকের মধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তহিদুল ইসলাম নামের এক যুবককে গ্ৰেপ্তার(arrest) করে পুলিশ। অভিযুক্তের বাড়ি দাসপুর থানারই বেনাই গ্রামে। শনিবার তাকে ঘাটাল আদালতে তোলা হয়। তহিদুলের সঙ্গে আরও দুজন ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে তারা এখনও অধরা। তাদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কের সৃষ্টি হয়েছে সমগ্র এলাকা জুড়ে।

 

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।