এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাতে জুতো মাথায় মিড ডে মিলের আনাজপাতি দাসপুরে ভাইরাল শিক্ষকদের এই ছবি

Published on: July 29, 2024 । 8:46 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হাঁটু সমান কাদা সেই কাদার মাঝে হাতে জুতো মাথায় মিড ডে মিলের আনাজপাতি নিয়ে শিক্ষকরা যাচ্ছেন স্কুলে। অন্যদিকে কাদা কাদায় কচিকাঁচা পড়ুয়ারা ছুটেছে স্কুলে। কাদায় পড়ে মাঝে মধ্যেই স্কুল অবধি আর যাওয়া হয়ে ওঠে না ওদের। ডিজিটাল ইন্ডিয়ার বাংলার এই রাস্তায় উন্নয়ন কোথায় দাঁড়িয়ে মুচকি হাসছে তার খোঁজ না থাকলেও এই নিদারুণ লজ্জাজনক ছবি দাসপুর-১ ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের। গ্রামের মাঝে যে চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালিয় সে বিদ্যালয়ের যাতায়াতের পথে কংক্রিট কিংবা মোরামের লেস মাত্র নেই, পুরোটাই কাদা মাখা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, বছরের পর বছর ধরে এভাবেই তাঁদেরকে পাশাপাশি কচিকাঁচা পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে হচ্ছে। মাঝে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের হস্তক্ষেপে কিছুটা রাস্তার হাল ফিরলেও এখন কাদায় ডুবে অধিকাংশ রাস্তাই। বিদ্যালয়ের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক বিজয় ধাড়া জানান, তাঁদের বিদ্যালয়ে মোট ১১৮ জন পড়ুয়া এবং তাঁরা ৫ জন শিক্ষক। বারে বারে প্রশাসনে জানিয়েও হাল ফেরেনি রাস্তার। অগত্যা এভাবেই পঠন পাঠনের কাজে অবিচল তাঁরা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।