এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নীরব বিদায়: ক্যানসারে আক্রান্ত ক্ষীরপাই বালিকা বিদ্যালয়ের TIC বর্ণালী মান্না

Published on: May 29, 2025 । 10:16 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ: আজ বৃহস্পতিবার ভোরে ক্ষীরপাইয়ে যেন হঠাৎ থমকে গেল সময়। যিনি এতদিন ছাত্রীদের হাতে তুলে দিতেন ভবিষ্যতের আলো, যিনি কবিতার ছন্দে বুনতেন মানবিকতার পাঠ, সেই বর্ণালী মাইতি মান্না আজ আর নেই। মাত্র ৫০ বছর বয়সে প্রয়াত হলেন এস.কে. বর্মন মেমোরিয়াল গার্লস হাই স্কুলের TIC বর্ণালী মাইতি মান্না। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানলেন তিনি—কিন্তু এই সমাজকে ভালোবাসার, শিক্ষা ও সংস্কৃতির যে বার্তা তিনি দিয়ে গেলেন, তা রয়ে গেল অমলিন।২০০০ সালে ক্ষীরপাই গার্লস স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে যোগ দেন বর্ণালীদেবী। ছাত্রীরা বলত,  ম্যাডাম শুধু পড়ান না, আমাদের হৃদয়ে আলো জ্বালান।  সেই আলো আজ নিভে গেছে, কিন্তু স্মৃতির মশাল জ্বলছে হাজারো মনের কোণে।
তিনি ছিলেন ইংরেজি ও বাংলা সাহিত্যের স্নাতকোত্তর, কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয় ছিল—তিনি ছিলেন এক জন হৃদয়বান শিক্ষিকা, একজন কবি, একজন সমাজকর্মী। পলাশপাই গ্রামের মাটিতে জন্ম নেওয়া এই নারীর কবিতার ছন্দ ছড়িয়েছিল বইমেলার প্যান্ডেল পেরিয়ে বহু পাঠকের হৃদয়ে।
চিকিৎসার জন্য তিনি চন্ডীগড়ে যান, কিন্তু প্রাণপণ চেষ্টা করেও তাঁকে ফেরানো গেল না। আজ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ক্ষীরপাই। বিদ্যালয়ে আজ স্তব্ধতা, শিক্ষক-শিক্ষিকাদের চোখে জল, ছাত্রীরা নিঃশব্দে কাঁদছে—যেন মায়ের ছায়া হারিয়েছে তারা।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও