এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জাতীয় স্তরে পুরস্কৃত ঘাটালের ২

Published on: January 3, 2026 । 6:53 PM

সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে ঘাটালের মুখ উজ্জ্বল করলেন অশোক দালাল এবং সূর্য মাইতি। অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার জিল্লেলামুদিতে আয়োজিত ৪৪তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৬-এ দুজনেই পঞ্চম স্থান অধিকার করেছেন বলে জানা গিয়েছে। অশোকবাবুর বাড়ি নিমতলায়। তিনি ষাটোর্ধ্ব গ্রুপে পঞ্চম হয়েছেন। অন্যদিকে ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতার বাসিন্দা সূর্য ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র। ‘ইন্ডিয়ান যোগা ফেডারেশন’-এর তত্ত্বাবধানে এবং অন্ধ্রপ্রদেশ যোগা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেখানে ৮ থেকে ১৪ বছর বয়সীদের বিভাগে (সাব-জুনিয়র বয়েজ) পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছিল সূর্য। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সে পঞ্চম স্থান দখল করে শংসাপত্র ছিনিয়ে নিয়েছে। এই খুদে যোগাভ্যাসকারীর সাফল্যে খুশি যোগা প্রশিক্ষক সমর সামন্ত, মা মৌমিতা মাইতি, বাবা দেবপ্রসাদ মাইতি সহ এলাকাবাসী। অশোকবাবু এবং সূর্যের এই কৃতিত্বে ঘাটাল মহকুমাবাসী গর্ববোধ করছেন।

সৌমি নাগ দত্ত

আমি সৌমি নাগ দত্ত[M: 9732738015/9932953367]। গৃহস্থালীর দায়িত্ব সামলানোর পাশাপাশি আমি লেখালেখিকে আমার একান্ত শখ হিসেবে লালন করি। মূলত জীবনের অভিজ্ঞতা, পারিবারিক বন্ধন এবং সমাজের সূক্ষ্ম বিষয়াবলী আমার লেখার বিষয়বস্তু। আমার লক্ষ্য হলো সহজ ভাষায় পাঠকের কাছে আমার ভাবনাগুলি পৌঁছে দেওয়া এবং তাদের মনে এক নতুন দৃষ্টিকোণ তৈরি করা।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।