এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে দশম শ্রেণির ছাত্রীর এমন কাণ্ডে হতবাক সবাই

Published on: February 2, 2026 । 9:23 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সবেমাত্র দশম শ্রেণিতে উঠেছিল, কী এমন হল যে এই বয়সেই নিজেকে শে/ষ করে দিল বাড়িতোড়া বসনবালা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা অধিকারী (১৬)? সুস্মিতার বাবার নাম রঞ্জিত অধিকারী, বাড়ি দাসপুর থানার সোনামুই গ্রামে। তবে ছোটবেলা থেকেই সুস্মিতা তার মামাবাড়ি বাজুয়া গ্রামেই থাকত। সেখানেই তার শোবার রুম থেকে ঝু/ল/ন্ত দে/হ উদ্ধার হয়। মামা সনজিৎ দোলই বলেন, হঠাৎ কী কারণে ভাগ্নি এই কাণ্ড ঘটাল বুঝে উঠতে পারছি না। আজ ২ ফেব্রুয়ারি সকালে এই ঘটনা শুনে হতবাক সবাই। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুস্মিতার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সুস্মিতার এই অকাল মৃ/ত্যু/তে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।