এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আন্তর্জাতিক স্তরে ঘাটালের অমরেশের জয়জয়কার ব্রুকলিন অ্যাওয়ার্ডে বিশেষ সম্মান

Published on: February 3, 2026 । 1:58 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি। ঘাটালের প্রতিদিনের চেনা ছবিগুলোর মধ্যে লুকিয়ে থাকা সাধারণ মানুষের অচেনা গল্পগুলোই আমার লেখার মূল রসদ। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই আমার লক্ষ্য।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আন্তর্জাতিক আঙিনায় আবারও বাংলার নাম উজ্জ্বল করলেন ঘাটালের এক ভূমিপুত্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন শহরের ঐতিহ্যবাহী ‘আর্ট অ্যাভিনিউ ইন্টারন্যাশনাল ব্রুকলিন অ্যাওয়ার্ড’-এ বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন অমরেশ দাস। অনলাইন মাধ্যমে আয়োজিত এই আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী ও প্রতিযোগিতায় তাঁর তোলা ছবি ‘মেরিট লিস্ট’ বা মেধা তালিকায় স্থান করে নিয়েছে। ঘাটাল মহকুমা থেকে এর আগে এই ধরনের বিরল সম্মান কেউ পাননি বলেই দাবি সংশ্লিষ্ট মহলের।
ঘাটাল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোন্নগরের বাসিন্দা অমরেশ বর্তমানে বিসিএ-র তৃতীয় বর্ষের ছাত্র। অভিনয়ের প্রতি টান থাকলেও তাঁর বড় নেশা ক্যামেরা হাতে পথেঘাটে মানুষের আবেগ বা ‘ইমোশন’ বন্দি করা। স্ট্রিট ফটোগ্রাফির নেশায় বুঁদ এই যুবক মাস দুয়েক আগে ওই আর্ট অরগানাইজেশনের কাছে নিজের তোলা ছবি পাঠিয়েছিলেন। গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রদর্শনীতে সারা বিশ্বের অসংখ্য প্রতিযোগীর ভিড়ে প্রথম ১৫ জনের মেধা তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ব্রুকলিন লিগ্যাসি অ্যাওয়ার্ডের পক্ষ থেকে তাঁকে এই শংসাপত্র প্রদান করা হয়েছে। অমরেশের এই সাফল্যে খুশির হাওয়া তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে। এক সাধারণ ছাত্রের হাত ধরে বিদেশের মাটিতে ঘাটালের নাম পৌঁছে যাওয়ায় আপ্লুত অনেকেই। অমরেশ জানিয়েছেন, অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি স্ট্রিট ফটোগ্রাফিকে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে চান। ভবিষ্যতে মানুষের জীবনের টুকরো ছবি ও আবেগগুলিকেই তাঁর শিল্পের মূল হাতিয়ার করতে তিনি সঙ্কল্পবদ্ধ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।