এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি তবুও স্কুলের ক্লাস চালু করে বিতর্কে খুকুড়দহ হাইস্কুলের প্রধান শিক্ষক

Published on: February 13, 2026 । 9:59 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: একই স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অন্যান্য শ্রেণির ক্লাস নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিভাবকরা। এনিয়ে দাসপুরের খুকুড়দহ আইসিএমএম হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর অসন্তুষ্ট জেলা শিক্ষাদপ্তর। মাধ্যমিক সেন্টার হিসেবে ওই স্কুলে পরীক্ষা চলাকালীন ক্লাস চালু কেন রাখা হল তা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাধ্যমিকের ঐচ্ছিক পরীক্ষা ছিল, সেই পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষকের নির্দেশে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়মিত ক্লাস শুরু করে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনাররা অভিযোগ করে জানান, মাধ্যমিকের মেন পরীক্ষাগুলি হয়ে গেলেও ঐচ্ছিক পরীক্ষা শেষ হয়নি। স্কুলটি এখনও বোর্ডের আওতাধীন থাকা সত্বেও প্রধান শিক্ষক কীভাবে বোর্ডের নির্দেশ অমান্য করতে পারেন তানিয়ে রীতিমত ক্ষুব্ধ জেলা শিক্ষা দপ্তর। এনিয়ে ওই প্রধান শিক্ষককে শোকজ করা হতে পারে বলে জানান কনভেনাররা। এনিয়ে প্রধান শিক্ষককে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন। প্রসঙ্গত, দাসপুর থানার ৭টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে খুকুড়দহ আইসিএমএম হাইস্কুলটিও একটি সেন্টার ছিল। এবারে ওই সেন্টারে মোট ৪৫৮ জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177