এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সততার দৃষ্টান্ত, কুড়িয়ে পাওয়া সোনার দুল ফিরিয়ে দিল দুই ছাত্রী

Published on: March 10, 2026 । 11:52 AM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সততা যে এখনও সমাজে বেঁচে রয়েছে, তারই উজ্জ্বল নজির গড়ল দুই কিশোরী। মাংরুল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী শতরূপা ও মিসবা কুড়িয়ে পাওয়া সোনার দুল ফিরিয়ে দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছে। তাদের এই সততায় মুগ্ধ দুই স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। কয়েক দিন আগেচন্দ্রকোণা-১ ব্লকের  তাতারপুর হাইস্কুলে আয়োজিত এনসিসি শিবিরে প্রশিক্ষণে গিয়েছিল মাংরুল হাইস্কুলের কয়েক জন ছাত্রী। তাদের মধ্যেই ছিল শতরূপা ও মিসবা। শিবির চলাকালীন স্কুল মাঠের এক কোণে পড়ে থাকতে দেখা যায় একটি সোনার দুল। দামী সেই অলঙ্কার কুড়িয়ে পেলেও লোভে পড়েনি তারা। বরং দেরি না করে দুলটি তুলে দেয় তাতারপুর হাইস্কুলের শিক্ষক তথা এনসিসি অফিসার শ্রীমন্ত পাত্রের হাতে। পরে খোঁজ নিয়ে জানা যায়, দুলটি হারিয়েছিল তাতারপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বর্ষালী লাহা। প্রিয় অলঙ্কার ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই কিশোরী ও তার পরিবার। অন্যের হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার এই মানসিকতা দুই স্কুলের শিক্ষক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। দুই ভিন্ন স্কুলের পড়ুয়াদের এই সৌহার্দ্য ও নৈতিকতার দৃষ্টান্ত নজর কেড়েছে সকলের। শিক্ষকরাও জানিয়েছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন সততার উদাহরণ অন্য পড়ুয়াদের কাছেও বড় শিক্ষা হয়ে থাকবে। সোমবার ৯ মার্চ তাতারপুর হাইস্কুলের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শতরূপা ও মিসবাকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানানো হয়। স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দপ্রসাদ মান্না তাঁদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। প্রধান শিক্ষকের কথায়, এই দুই ছাত্রীর সততা ও মানবিকতা অন্যদের জন্য অনুকরণীয়। তাদের এই কাজকে সম্মান জানাতে পেরে স্কুল কর্তৃপক্ষ গর্বিত। 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।