এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাপের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় বধূর মৃত্যু দাসপুরে

Published on: March 13, 2026 । 9:27 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ছেলের বাইকে চড়ে বাপের বাড়ি যাবার পথে বাইক থেকে পড়ে মর্মান্তিক মৃ/ত্যু মায়ের। ঘটনায় শোকের ছায়া দাসপুরের রামগড় এলাকায় পাশাপাশি কেশপুরের ঝলকা এলাকা। ছেলে জগন্নাথের বাইকে চড়ে ঝলকা এলাকায় বাপের বাড়ি যাচ্ছিলেন মা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রামগড় প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু দূরে বেরা পাড়ার সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারালে বাইক থেকে রাস্তায় পড়েন মা। সাথে সাথে মা’কে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, মা আর নেই! পুলিশ জানিয়েছে, মৃ/ত মহিলার নাম ডলি দোলই(৪৩)। দাসপুর থানার রামগড়ে বাড়ি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।