এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিদ্যুৎ দপ্তর জানার সঙ্গে সঙ্গেই ভাঙা খুঁটি বদলে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করল

Published on: March 19, 2026 । 6:30 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুধু বিদ্যুৎ দপ্তরকে দোষারোপ করে ক্ষোভে ফেটে পড়লে হয় না, গ্রাহকদেরও একটা দায়িত্ব থাকে। বিদ্যুৎ দপ্তরের এমন কোনও পরিকাঠামো নেই যে কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গেলে বা খুঁটি ভেঙে গেলে তারা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে। নিয়ম অনুযায়ী গ্রাহকদেরই তা দায়িত্বসহকারে বিদ্যুৎ দপ্তরে জানাতে হয়। অনলাইন বা বিদ্যুৎ দপ্তরের অ্যাপের মাধ্যমেও তা জানানো যায়। ঘাটাল থানার রত্নেশ্বরবাটিতে বিদ্যুৎ নেই বলে আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেছিলেন। যদিও ওখানের পথ অবরোধের কারণ শুধু বিদ্যুৎ না থাকার বিষয়টি ছিল না; এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিও অবরোধের অন্যতম প্রধান কারণ ছিল। ওখানে খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বিদ্যুৎ দপ্তর জানত না। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের এক ইঞ্জিনিয়ার বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অতি তৎপরতার সঙ্গে কাজ শুরু করি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নতুন খুঁটি বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। এখন গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। এলাকায় বিদ্যুৎ না থাকলে বা তার ও খুঁটির সমস্যা হলে সঙ্গে সঙ্গে যেন দপ্তরকে জানানো হয়, তার জন্য ওই ইঞ্জিনিয়ার সবিনয় অনুরোধ করেছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।