এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মাস্টারপ্ল্যানের মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় জখম সাইকেল আরোহী, উত্তপ্ত দাসপুর

Published on: April 26, 2026 । 9:47 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ চলাকালীন মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী। শনিবার রাতে দাসপুর থানার সুপা গ্রামে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল মাস্টারপ্ল্যানের অধীনে নাড়াজোল অঞ্চলের বুড়িগাং নদী থেকে মাটি কেটে একটি ট্রাক্টর দ্রুতগতিতে সুরতপুরের দিকে যাচ্ছিল। রাত আটটা নাগাদ সুপা মানপাড়ার কাছে উল্টোদিক থেকে আসা এক সাইকেল আরোহীকে সেটি সজোরে ধাক্কা মারে। ট্রাক্টরের চাকা ওই ব্যক্তির পায়ের উপর দিয়ে চলে যায়। আহত ব্যক্তির নাম পরেশ দোলই। তাঁর বাড়ি কেশপুর এলাকায়। সুপায় এক আত্মীয়ের বাড়িতে এসে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং আহতের চিকিৎসার সমস্ত খরচ ট্রাক্টর মালিককে বহন করার দাবিতে সরব হন বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা এলাকায় পথ অবরোধ শুরু করেন। পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর অবরোধ ওঠে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad