এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে যুবকের অস্বাভাবিক মৃ/ত্যু

Published on: April 30, 2026 । 10:46 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: পারিবারিক বিবাদের জেরে বি/ষ/পা/নে প্রা/ণ হারালেন এক যুবক। মৃ/তে/র নাম সৌরভ সিং (১৯)। দাসপুর থানার সাহাচক গ্রামের মনসাতলা এলাকার ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাবা-মায়ের সঙ্গে কোনও বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল ওই যুবকের। অভিমানে সেই সন্ধ্যাতেই তিনি বি/ষপা/ন করেন বলে প্রাথমিক অনুমান।
গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই তরুণের মৃ/ত্যু হয়। পেশায় স্বর্ণশিল্পী সৌরভ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন, সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন।
পরিবারে তাঁর বাবা-মা ও এক বোন রয়েছেন। ঠিক কী কারণে পারিবারিক অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছাল, তা নিয়ে প্রতিবেশীদের মনে ধোঁয়াশা রয়েছে। পুলিশ মৃ/তদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃ/ত্যুর মামলা রুজু করে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। •ছবিটি প্রতীকী।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।