এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নাবালিকাকে গোপনে নিয়ে গিয়ে এমন কাণ্ড ঘটালো মুর্শিদাবাদের বৃদ্ধ, গ্রেফতার!

Published on: May 1, 2026 । 4:51 PM

বাবলু মান্না  ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাত্র চার বছরের নাবালিকার উপর একজন ৮০ বছরের বৃদ্ধ যে এমন কাণ্ড ঘটাতে পারে, ধারণাই করতে পারছে না বাড়ির লোকজন। বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে বাড়িতে ঢুকে নাবালিকা শিশুকে নিয়ে দোতলায় উঠে কুকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ভিনজেলার বৃদ্ধ। এলাকাবাসী ওই বৃদ্ধকে ধরে বেঁধে রেখে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দিল। দাসপুর থানার সাহাচক গ্রামে এমন ঘটনায় রীতিমত আলোড়ন পড়ে গেছে। ওই গ্রামের সর্দার পাড়ায় মুর্শিদাবাদের কিছু রাজমিস্ত্রি ভাড়া বাড়ি নিয়ে থাকত। ওই মিস্ত্রিদের রান্নার কাজ করত সেখ জালাল বিশ্বাস নামে ওই বৃদ্ধ। বৃদ্ধ প্রায়ই ওই নাবালিকাদের বাড়ি গিয়ে চা খেত। সেই সুবাদে ওই বৃদ্ধকে চাচাদাদু বলেও ডাকত ছোট্ট ওই নাতনি। গতকাল বিকেলে নাবালিকার বাড়ির লোকজন যখন কাজে ব্যস্ত, সেই সময় চাচাদাদু বাড়িতে গিয়ে ওই নাবালিকাকে দোতলায় নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। নাবলিকার চিৎকার শুনে মা ও বাড়ির লোক উপরে উঠে গিয়ে চক্ষুচড়ক গাছ। বেগতিক দেখে ওই বৃদ্ধ ছুটে পালাতে গিয়ে গ্রামবাসীরা ধরে বেঁধে ফেলেন। যে ভাড়া বাড়িতে থাকত ওই বৃদ্ধ ও মুর্শিদাবাদের মিস্ত্রিরা সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। খবর যায় দাসপুর থানায়। আজ ১লা মে শুক্রবার পকসো ধারায় ওই বৃ্দ্ধকে ঘাটাল আদালতে তোলা হয়।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।