এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাড়ির কাজ করতে গিয়েই বিপত্তি, সিঁড়ি থেকে পড়ে প্রাণ গেল যুবকের

Published on: July 10, 2026 । 7:19 PM

বাবলু মান্না: একটু অসাবধানতাই প্রাণ কেড়ে নিল এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম নবকুমার ধাড়া (৩৮)। বাড়ি দাসপুর থানার চক চাঁইপাট এলাকায়। জানা গিয়েছে, গত ৯ জুলাই সকাল ৭টা নাগাদ নিজের বাড়ির দেওয়ালে মিনি সোলার লাইট লাগানোর জন্য একটি অ্যালুমিনিয়ামের সিঁড়িতে উঠেছিলেন তিনি। সেই সময় কোনওভাবে পা ফসকে সিঁড়ি থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তমলুকের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানেই আজ, ১০ জুলাই শুক্রবার সকাল ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবকুমার বিবাহিত ছিলেন। পরিবারে স্ত্রী ছাড়াও ১৩ বছরের এক কন্যা এবং ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। তিনি পাঞ্জাবে সোনার কাজ করতেন। সম্প্রতি বাড়িতে একটি মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে এসেছিলেন। কিন্তু সেই আনন্দের মুহূর্তই পরিণত হল শোকে। তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]