পাপিয়া সুলতানা, (এসপি, পশ্চিম মেদিনীপুর): ধৈর্য আর পরিশ্রম— সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। তাই তোমরা যাঁরা ছাত্রছাত্রী, নিজেদের শিক্ষার আলোতে আলোকিত করে এগিয়ে নিয়ে যাও। স্কুলের কিছু শিক্ষক এতটাই বাজে ব্যবহার ও মন্তব্য করে চলেছেন, যার ফলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে।
স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আজ আমি কিছু কথা তুলে ধরব, যেগুলো তাদের করা দরকার—
•তোমরা নাচ-গান করো, এই আর্ট অবশ্যই শেখা দরকার।
• নিজেদের ক্যারাটে বা কুংফুর সঙ্গে জড়িত রাখো, এগুলো শিখে নাও যাতে নিজেরা নিজেদের সেফ করতে পারো।
• পারলে দশ জনের একটি টিম বানিয়ে নিও। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু শরীরচর্চা করো ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা (সময়: ভোর ৪:০০ থেকে ৬:০০-এর মধ্যে), এতে মন এবং শরীর— দুটোই ভালো থাকবে। গ্রামের খেলার মাঠে অথবা শহরের প্লে-গ্রাউন্ডে তোমরা ব্যায়াম, ছোটাছুটি বা খেলাধুলা করতে পারো।
• ছাত্রছাত্রীদের অভিভাবকদের বলব, আপনারা একটু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন যাতে স্কুলে মোবাইল অ্যালাও না করা হয়!
• ছাত্র ও ছাত্রী উভয়ের জন্যই বলব, চাকরি পাওয়াটাই কিন্তু শিক্ষিত হওয়া নয়। তুমি শিক্ষিত হচ্ছ মানেই যে তোমাকে চাকরি পেতেই হবে, এর কোনও মানে নেই। চাকরি পেলে হয়তো তুমি টাকা ইনকাম করবে, নিজের সংসার ও পরিবার চালিয়ে নেবে। কিন্তু যখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, তখন তুমি দেশ চালাবে। তাই সুশিক্ষিত হয়ে সমাজের খুঁটি হয়ে ওঠো।
SP পাপিয়া সুলতানার ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ






