এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গৌরা গ্রাম পঞ্চায়েতের কড়া নির্দেশ: রাস্তার উপর মদ্যপান ও অশ্লীল কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ

Published on: August 10, 2026 । 9:54 AM

নিজস্ব সংবাদদাতা:দাসপুরের গৌরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, পঞ্চায়েত এলাকার সকল প্রকার রাস্তার উপর প্রকাশ্যে মদ্যপান এবং অশ্লীল কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অর্থদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পঞ্চায়েতের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক পরিবেশকে সুস্থ ও সুরক্ষিত রাখা। ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সংক্রান্ত সতর্কীকরণ বোর্ড লাগানো হয়েছে।গৌরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল বাসিন্দাকে এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।