এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাপে কাটা রোগীকে ইমারজেন্সিতে ভর্তি না নিয়ে টিকিট কাটার লাইনে দাঁড় করানোর অভিযোগ, চূড়ান্ত গাফিলতির সাক্ষী ঘাটাল হাসপাতাল

Published on: August 13, 2026 । 4:01 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাপে কামড়ানো রোগীকে জরুরি ভিত্তিতে চিকিৎসা না দিয়ে টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখার মতো চরম গাফিলতির অভিযোগ উঠল ঘাটাল হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের বারান্দায় যন্ত্রণায় ছটফট করছেন এক বৃদ্ধা, অথচ তাঁর চিকিৎসার জন্য ন্যূনতম তৎপরতা দেখালেন না জরুরি বিভাগের চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় ওই বৃদ্ধার পিঠে কিছু কামড় দেয়। প্রথমে স্থানীয় এক ডাক্তারকে দেখালে তিনি জানান, সম্ভবত সাপে কামড়েছে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর বৃদ্ধার মেয়ে তাঁকে নিয়ে ঘাটাল হাসপাতালের ইমারজেন্সি বা জরুরি বিভাগে আসেন। অভিযোগ, সেখানে কর্তব্যরত কর্মীরা রোগীকে ভর্তি না নিয়ে টিকিট কেটে আনতে বলেন এবং লাইনে দাঁড়ানোর নির্দেশ দেন। সাপে কাটা রোগীর ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান এবং দ্রুত চিকিৎসা শুরু না হলে রোগীর প্রাণসংশয় হতে পারে। অথচ এমন এক স্পর্শকাতর পরিস্থিতিতে রোগীকে টিকিট কাটার জন্য ফেলে রাখা হলো। যন্ত্রণায় ওই বৃদ্ধা বসতে বা শুতে পারছেন না, চরম কষ্ট পাচ্ছেন বলে তাঁর মেয়ে জানিয়েছেন। চিকিৎসা প্রোটোকল অনুযায়ী অবিলম্বে ইমারজেন্সিতে ভর্তি নেওয়ার কথা থাকলেও, ঘাটাল হাসপাতালে এক মুমূর্ষু রোগীকে যেভাবে টিকিট কাউন্টারের সামনে বসিয়ে রাখা হল, তা চিকিৎসা পরিষেবার করুণ ছবিকেই তুলে ধরেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।