রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৩ আগস্ট সাড়ম্বরে আয়ুষ্মান সপ্তাহ পালিত হল রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এনিয়ে ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় একটি রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে মোট ৪০ জন রক্তদান করেন। ওই শিবিরে অনেক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও রক্তদান করেন।
উল্লেখ্য: পশ্চিমবঙ্গে ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ‘আয়ুষ্মান সপ্তাহ’ পালিত হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় গুণগত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ সপ্তাহটি উদযাপন করা হচ্ছে। আয়ুষ্মান আরোগ্য শিবিরের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞের পরামর্শ ও ডায়াগনস্টিক পরীক্ষা করা হচ্ছে। রক্তদান শিবির, আয়ুষ দিবস, টিবি মুক্ত ভারত দিবস, যুব ও শিশু স্বাস্থ্য দিবস এবং ১২ আগস্ট প্রবীণ নাগরিকদের জন্য ‘বয়ঃবন্দনা দিবস’ পালিত হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার ব্লক ও সরকারি হাসপাতালগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে এই কর্মসূচিগুলি চলছে।






