এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মানিত হল সোনাখালি বালিকা বিদ্যালয়ের অর্না

Published on: August 14, 2026 । 8:05 PM

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের উদ্যোগে উদযাপিত হল কন্যা রত্ন দিবস। শুক্রবার সেই মঞ্চেই দাসপুর-২ ব্লকের সোনাখালি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অর্না মালকে সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনাখালি বালিকা বিদ্যালয়ের টিআইসি সুতপা পাল জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিষয়ে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই অর্না এই ‘কন্যারত্ন’ সম্মানে ভূষিত হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী মালতী রাভা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নারীশিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান, অর্থাভাবে কোনও ছাত্রীর পড়াশোনা যাতে মাঝপথে বন্ধ না হয়, তার জন্য বাজেটে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি কার্যকর করার কথা ঘোষণা করে তিনি জানান, কন্যা-রত্ন প্রকল্পে ছাত্রীদের বর্তমান বার্ষিক এক হাজার টাকার অনুদান আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিগুণ করে দুই হাজার টাকা করা হবে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা প্রদান এবং স্বামী বিবেকানন্দের নামে ১০০ কোটি টাকার বিশেষ শিক্ষা তহবিলের কথাও উল্লেখ করেন তিনি।
এদিনের মঞ্চ থেকে মহিলাদের সুরক্ষায় নতুন ১৮১ হেল্পলাইন নম্বর এবং কর্মরত মায়েদের সন্তানদের সুবিধার্থে ‘পালনা’ ক্রেশ প্রকল্পের সূচনা করা হয়। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,৬০০ জন ছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।