এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

১৫ই আগষ্ট কি শুধুই রাষ্ট্রীয় স্বাধীনতা! [ দেবাশিস কুইল্যা ]

Published on: August 15, 2026 । 12:08 PM

দেবাশিস কুইল্যা: স্বাধীনতা মানে জান? স্ব-অধীনতা। নিজের অধীনে থাকা। রাষ্ট্র তার নিজস্ব শাসনতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট ভৌগলিক ও রাজনৈতিক সীমানার মধ্যে নাগরিকদের নিয়মতান্ত্রিক মৌলিক অধিকার ও কর্ত্যব্যের মধ্যে শাষিত হয়। কিন্তু, এক ব্যাক্তি নিজেকে নিজের অধীনে রাখা এত সহজ নয়।

স্বাধীনতা! বাবা শিখিয়েছিলেন বড় কঠিন কাজ। …বড় কঠিন কাজ; স্বাধীন হওয়া। অন্যের অধীনে থাকা সহজ। নিজের অধীন? শক্ত কাজ। নিজের পিঠেই নিজের হাতের চাবুক সপাং সপাং। সেকি যে সে লোকের কাজ! নিজের দুঃখ-কষ্ট যাবতীয় আবেগ, লোভ, ক্রোধ, নিজের নিয়ত্রনে ; সর্বক্ষণ। সেই স্বাধীন। সেখান থেকে সামান্যতম বিচ্যুতি ; অমনি পরাধীন হয়ে গেলে। বাবা বুঝিয়েছিলেন, বুঝেছি। কিন্তু পারিনি। স্বাধীন নই আমি, আমরা, আমার দেশ। আজও।

দেশের স্বাধীনতা দিবসে পাড়ায় পাড়ায়, স্কুলে, ক্লাবে, গলিতে দেশাত্মকবোধক গান বাজে। আলোড়িত করে কিন্তু উদ্বুদ্ধ করেনা। কারণ, ভিতরে ভিতরে পরাধীন। মস্তিস্ক হৃদয় কোনটাই ঠিক স্ব-অধীনে নেই। বন্ধক রেখেছি কোথাও। তাও আশা মরিতে মরিতে মরে না। মন উদ্বুদ্ধ হয়। স্বাধীন হতে চাই। তাও পারিনি।

তাই আজ ১৫ই আগষ্ট শহস্র কোটি মানুষের ভিতরে ভিতরে স্বাধীন হওয়ার চেষ্টা করার দিন।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177