এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যোগ গবেষণার স্বীকৃতি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লোকভবনে আমন্ত্রিত ঘাটালের প্রসেনজিৎ

Published on: August 17, 2026 । 9:55 AM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের লোকভবনে আয়োজিত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের ড. প্রসেনজিৎ কাপাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল এস. এন. রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পেশা ও স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীরা, আশা কর্মীরা, যোগ গবেষক ও শিক্ষকরা। ওই দিনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘাটাল মহকুমা থেকে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লকের প্রতাপপুরের বাসিন্দা এবং যোগবিষয়ক বিশেষজ্ঞ ড. প্রসেনজিৎ কাপাস। এছাড়াও আমন্ত্রিত ছিলেন দাসপুর থানার খানখানাচকের বাসিন্দা, যোগ ও জিমনাস্টিক বিশেষজ্ঞ অশোক ডগরা এবং উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা জিষ্ণু কুণ্ডু। প্রসেনজিৎবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এসএসকেএম হাসপাতালের তত্ত্বাবধানে যোগ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো বটেই, ভারতবর্ষের বাইরেও যোগবিষয়ক গবেষণা নিয়ে প্রসেনজিৎবাবু বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করে চলেছেন। তবে শুধু পড়াশোনা বা গবেষণা নয়, এর পাশাপাশি ঘাটাল মহকুমার বিভিন্ন গণআন্দোলনের সঙ্গেও যুক্ত ড. কাপাস। বর্তমানে ঘাটাল মহকুমার পাশাপাশি বন্দর ফরিদপুর এলাকায় পাকা ব্রিজ নির্মাণের দাবিতেও তিনি লড়াই করে চলেছেন।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।