মৌমিতা দাঁ , স্থানীয় সংবাদ ,ঘাটাল: ঠাকুমার বয়স ৮০ বছরের উপরে। তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে ঠাকুমার মুখে চাপা দিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ উঠল সম্পর্কিত এক নাতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জোৎকেশব গ্রামে। ধৃত নাতির নাম সান্টু মাজি। নাতি ও ঠাকুমা, দুজনের বাড়িই দাসপুর থানার জোৎকেশবে। পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা তাঁর মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ে কয়েক দিনের জন্য আত্মীয় বাড়ি গিয়েছিলেন। বৃদ্ধা একাই বাড়িতে ছিলেন। সেই সুযোগেই ভর দুপুরে পাড়াতুত নাতি ঠাকুমার রুমের মধ্যে প্রবেশ করে তাকে ধারাবাহিক ভাবে ধর্ষণ করে। বৃদ্ধা বলেন, আমার মুখে চাপা দিয়ে সান্টু ওই কুকর্মটি করেছিল। আমি লজ্জায় ঘটনাটি প্রতিবেশীদের জানাতে পারিনি। মেয়ে বাড়ি ফিরতে তাকে সমস্ত ঘটনা জানাই। তার পরই থানায় লিখিত অভিযোগ করা হয়।
৮০ বছরের ঠাকুমাকে ধর্ষণ করে গ্রেপ্তার নাতি







