বাবলু মান্না ও শ্রীকান্ত ভূঁইয়া স্থানীয় সংবাদ ঘাটাল: দাসপুরের যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু।যুবকের নাম সঞ্জয় দাস (৩০) ওরফে নাড়ু। ঘটনা দাসপুর থানার পলাশপাই গ্রামে।জানা যায় গতকাল দুপুরে বাবা সঞ্জীব দাসের সঙ্গে সামান্য অশান্তি হয়। এরপরই ঘর থেকে নিখোঁজ ছিলেন সঞ্জয়। আজ সকালে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে মাঠের মাঝখানে একটি গাছ তলায় অস্বাভাবিক অবস্থায় তার দেহ উদ্ধার হয়।। স্থানীয়রা জানাচ্ছেন যুবকের শরীরের গলার বেশ কিছু অংশে পোড়া দাগ রয়েছে, এবং গলায় ওড়নার ফাঁ*স রয়েছে। প্রাথমিক অনুমান অ্যাসিড জাতীয় কোন জিনিস খাবার পর গলায় ওড়না ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেছে যুবক। প্রসঙ্গত সঞ্জয় নেপালে ফুলের কাজ করতো, বাড়িতে স্ত্রী চার বছরের এক ছেলে বাবা-মা রয়েছে।পুলিশের খবর দেয়া হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবে বলে জানা গেছে
দাসপুরের যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু।





