দেবাশিস কুইল্যা: একটা মানুষ হঠাৎ চুপ কথা বলেন কম আত্মীয় পরিজন বা পরিচিত জনদের সাথে। অন্যের কথার উত্তরে একটা মুচকি হাঁসি দিয়ে পাশ কাটিয়ে চলে যান। পরিচিত মানুষের এ হেন আচরনে বুঝতে হবে সেই মানুষটি ভেতরে ভীষণ একা হয়ে পড়ছেন। দীর্ঘদিনের মেঘ জমতে জমতে একদিন বজ্রপাত আকারে সমাজ সংসারে নেমে আসে। নিয়মের বেড়াজালে সংসার ও সমাজের প্রত্যেককে ভাল রাখার চেষ্টা করতে করতে ভেতরে একসময় ভেঙে পড়েন। ভেঙে পড়া অভিমান জমা হলে বৃষ্টি হয়ে না ঝরাতে পারলে একটা কঠিন সিদ্ধান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে চলেন ভেতরে। হয়তোবা দীর্ঘ লজ্জা ও অপবাদ বা ভুল সিদ্ধান্তের মাশুল দিতে দিতে যে মানুষটা একদিনও কাউকে না বলতে পারেনা। এই না বলতে পারার কারণে সেই মানুষটা হিসাব করতে বসেন ও নিজেকে তুলনা করেন নিজের ভেতর কার জীবন কতটা নিখুঁত, কার জীবন কতটা হাঁসি খুশি, কার জীবন কতটা সফল ; অথবা অসুখে আক্রান্ত হওয়ার ভয় বা রোগাক্রান্ত হওয়ার প্রবল ভয় ( Nosophobia) এছাড়াও তীব্রতা ও প্রেক্ষাপট অনুযায়ী রোগে আক্রান্ত হওয়ার চরম ভয় Illness Anxiety Disorder (Hypochondriasis) বা নিজের শরীরে কোনো গুরুতর রোগ বাসা বেঁধেছে—এমন অবাস্তব ও অতিরিক্ত দুশ্চিন্তা থেকে আত্মহত্যার প্রবনতা জন্মায় ও আত্ম হত্যা করে একদিন হাঁসিখুশিতে থাকা মানুষটি।
আত্মহত্যা প্রতিকারের জন্য সামাজিক ও পারিবারিক সচেতনতা ভীষণ প্রয়োজন। অথবা ভেতরে ভেতরে একা হয়ে পড়া মনুষটির মনের কষ্ট শোনার জন্য বা ভারত সরকাররে চালুকরা হেল্প লাইন “টেলিমানস” (২৪×৭) চালু করেছে গত দু’ বছর যার নম্বর :- ১৪৪১৬ (1416), এখানে মানসিক কাউন্সেলিং ও মনের কষ্ট শোনার জন্য প্রতি নিয়ত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে পারেন যে কেউ। এ বছরের স্লোগান “HOPE IN ACTION “. যে কাজের মাধ্যমে এক জন মানুষের জন্য আশার আলো দেখাতে পারেন।
WORLD SUICIDE PREVENTION DAY” SEPTEMBER 10.








