রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: একাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই ছাত্রীর নাম অঙ্কিতা মাইতি(১৬)। ঘাটাল থানার রাধাকান্তপুরে বাড়ি। বুধবার বেলা ১১টা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। প্রেম ঘটিত কারণেই আত্মহত্যা করতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অঙ্কিতা দাসপুর-১ ব্লকের রসিকগঞ্জ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন তার বাড়িতে কোনও রকম অশান্তি বা ঝামেলা হয়নি। কিন্তু হঠাৎ তাকে রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাটালের একাদশ শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
Published on: September 16, 2026 । 4:26 PM







