শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ,ঘাটাল:দাসপুর থানার দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালী হাই স্কুল মোড়ে চারচাকার গাড়ির ধাক্কায় আহত হলেন এক সাইকেল আরোহী। মঙ্গলবার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।আহত সাইকেল আরোহীর নাম আশীষ গুছাইত (১৮)। তাঁর বাড়ি সোনাখালী পোস্টের তাজপুর গ্রামে। দুর্ঘটনার পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চারচাকার গাড়িটির চালকের নাম কার্তিক ভৌমিক, বাড়ি উদয়চক। দুর্ঘটনার পর সোনাখালী পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে গাড়িচালকে।ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত প্রক্রিয়া চলছে।
সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।







