এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

Published on: October 7, 2026 । 10:51 PM

শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:দাসপুরের তিয়রবেড়িয়া গ্রামে মাথার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের কারণে মাঝপথেই থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ। বিষয়টি পুলিশের নজরে আসতেই পুজো কমিটিকে মণ্ডপের স্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে দাসপুরের তিয়রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও গ্রামবাসীর বৃন্দের উদ্যোগে এবছরই প্রথম দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে।সেই মতো গ্রামের একটি লোকালয় সংলগ্ন জায়গায় মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু মণ্ডপের উচ্চতা বাড়তেই দেখা যায়, তার উপর দিয়েই রয়েছে ১১ হাজার ভোল্টের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে মণ্ডপ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়।বিষয়টি পুলিশ-প্রশাসনের নজরে আসার পর পুজো কমিটিকে মণ্ডপটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন নতুন জায়গায় মণ্ডপ তৈরি করে নির্ধারিত সময়ে পুজোর আয়োজন করা সম্ভব হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন তিয়রবেড়িয়ার গ্রামবাসীরা।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক