এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চলন্ত বাসে ইটবৃষ্টি দুষ্কৃতীদের, ভাঙল কাচ, আহত যাত্রী

Published on: October 24, 2026 । 9:48 AM

শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ,ঘাটাল:ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে চলন্ত বাস লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুই বাইক আরোহীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা সওয়া ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দাসপুর জগন্নাথপুর ম্যারেজ রেজিস্ট্রি অফিসের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া-চন্দ্রকোণা রুটের ডব্লিউবি ৩৩ ডি ৩৪৯৪ নম্বরের যাত্রীবাহী বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই নম্বরপ্লেটবিহীন একটি সাদা বাইকে চেপে দুই ব্যক্তি এসে বাসটি লক্ষ্য করে আধলা ইট ছুড়ে চম্পট দেয়।
ইটের আঘাতে বাসের সামনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। বাসের সামনের দিকে বসে থাকা আইনুল লস্কর নামে এক যাত্রীর কনুইয়ে গুরুতর চোট লাগে। ওই যাত্রীর বাড়ি ডায়মন্ড হারবারে। তড়িঘড়ি বাসটি ঘাটালের দিকে রওনা দেয় এবং আহত যাত্রীকে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বাসের ভাঙা কাচ পরিষ্কার করে পুনরায় যাত্রীদের নিয়ে বাসটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। দাসপুর থানায় ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানানো হয়েছে। কী কারণে চলন্ত বাসে এমন হামলা চালানো হল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।