এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পরিচিত কারও হাত সাফাই? দাসপুরের ঝুমঝুমি গ্রামে দুঃসাহসিক চুরি

Published on: November 3, 2026 । 10:52 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘর চোরই সব কিছু হাতিয়ে নিল? মঙ্গলবার দাসপুর থানার  ঝুমঝুমি গ্রামে সুজয় দলুইয়ের বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুজয়বাবু এবং তাঁর স্ত্রী ঝর্ণা দলুইয়ের বয়স আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে। তারাই বাড়িতে থাকেন। ছেলে কিছুটা দূরে শাঁখা তৈরির দোকানে কাজ করেন। জানা গিয়েছে, বাড়ির অর্ধেক অংশে লিন্টেল ঢালাইয়ের কাজ হবে বলে মিস্ত্রি ডাকা হয়েছিল। মিস্ত্রিকে পারিশ্রমিক দেওয়ার জন্য গত শুক্রবার তিরিশ হাজার টাকা জোগাড় করে আলমারিতে রেখেছিলেন ওই দম্পতি। মঙ্গলবার সন্ধ্যায় পারিশ্রমিক দেওয়ার জন্য আলমারি থেকে টাকা বের করতে গিয়ে তাঁরা দেখেন যে, আলমারি থেকে নগদ চার হাজার টাকা উধাও হয়ে গিয়েছে এবং বাকি টাকা পড়ে রয়েছে।  নগদ অর্থের পাশাপাশি আলমারিতে থাকা কানের দুল, আংটি-সহ প্রায় তিরিশ গ্রাম ওজনের সোনার গয়নাও চুরি গিয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। চুরির ধরন দেখেই স্থানীয়দের অনুমান, বাইরের কোনও দুষ্কৃতী নয়, বরং পরিচিত কেউই এই কাণ্ড ঘটিয়েছে। কারণ, আলমারির তালা ভাঙা হয়নি। যে নির্দিষ্ট স্থানে চাবি রাখা থাকে, সেখান থেকে চাবি নিয়ে নিখুঁতভাবে আলমারি খোলা হয়েছে এবং চুরি করার পর জিনিসপত্র ও চাবি আগের জায়গাতেই রেখে দেওয়া হয়েছে। এই ঘটনার পরই সুজয়বাবুরা দাসপুর থানায় ছুটে আসেন। পুলিশ জানিয়েছে, এনিয়ে কোনও অভিযোগ হয়নি।

 

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।