এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় মন্দিরের তালা ভেঙে মূর্তি ও গয়না চুরি

Published on: November 4, 2026 । 4:05 PM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: মঙ্গলবার গভীর রাতে চন্দ্রকোণা থানার রামগড় গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। গ্রামের পরিচিত শীতলা মন্দিরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে দেখা যায় মন্দিরের দরজার তালা ভাঙা। মন্দির থেকে মূর্তি, গয়না এবং পুজোর বাসন চুরি গিয়েছে। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।