শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার বাগবেড়েতে খড়ের গাদা থেকে গ্রেপ্তার এক যুবক। দশম শ্রেণির এক ছাত্রীকে দিনের পর দিন উত্ত্যক্ত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাসখানেক আগে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে উদ্ধার হওয়ার পরও ছাত্রীকে উত্ত্যক্ত করেন ওই যুবক। প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মারধর ও তাঁর বাইক জলে ফেলে দেওয়ার অভিযোগও ওঠে। অবশেষে সুপারকে অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই ৪নভেম্বর দাসপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
খড়ের গাদা থেকে গ্রেপ্তার যুবক








