তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ব্যবসার কাজে প্রাইভেট কারে হলদিয়া যাচ্ছিলেন ঘাটাল নিউমার্কেটের ব্যবসায়ী তরুণ দাস (৬৩)। পথে মুম্বই রোডের দেউলিয়ায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তার উল্টোদিকে একটি চায়ের দোকানে যান তিনি। সেখান থেকে ফিরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্যাঙ্কারের ধাক্কায় তাঁর মৃ//ত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তরুণবাবুর ঘাটাল শহরের নিউমার্কেটে কাঁসা-পিতলের দোকান রয়েছে। তাঁর বাড়ি ঘাটাল শহরের নিশ্চিন্দীপুরে। পারিবারিক অন্য একটি ব্যবসার কাজেই তিনি হলদিয়া যাচ্ছিলেন। ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
ঘাটালের ব্যবসায়ীর দেউলিয়ায় পথ দুর্ঘটনায় মৃ//ত্যু









