এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহস্থ বাড়িতে ঢুকে তাণ্ডব! অজ্ঞাত পরিচয় ব্যক্তির হামলায় জখম একাধিক

Published on: November 29, 2026 । 3:53 PM

শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ,ঘাটাল:দাসপুর থানার চাঁদপুরে শনিবার দুপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, ওই ব্যক্তি একটি গৃহস্থ বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেন। ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চাঁদপুর বাসস্টপ এলাকার একটি মন্দিরের কাছে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সকাল থেকেই বসেছিলেন। পরে দুপুরের দিকে তিনি সামনের দাসপাড়া এলাকায় নিরঞ্জন বিশইয়ের বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ঢুকেই নিরঞ্জন বাবুকে মারধর করার পাশাপাশি তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।তাঁকে বাধা দিতে এগিয়ে আসেন সাগর বিশই ও তাঁর স্ত্রী পূর্ণিমা বিশই। অভিযোগ, তাঁদেরও মারধর করা হয়, যার ফলে দু’জনেই গুরুতর জখম হন।পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরে দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।হঠাৎ এই ঘটনায় চাঁদপুর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় জানা যায় পরে দাসপুর থানা সূত্রে বিশ্বজিৎ মাইতি বাড়ি ঘাটাল থানার পাটনা।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।