এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শীতের রাতে ঘাটাল কলেজ ক্যাম্পাসে চুরি

Published on: January 9, 2019 । 3:49 AM

গতরাতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মধ্যেকার এক জেরক্স সেন্টার চুরি হল। দোকানের মালিক অঞ্জন মাইতি জানায়,গতকাল রাত দশটা পর্যন্ত তাঁর দোকান খোলা ছিল। আজ সকালে এসে তিনি দোকানের চাবি খুলে দেখেন তাঁর দোকানের সমস্তকিছু লণ্ডভণ্ড। পরে দেখেন কলেজের গেট ভেঙে পেছন থেকে তাঁর দোকান কেউ বা কারা লণ্ডভণ্ড করেছে। পরে সমস্ত কিছু মিলাতে গিয়ে দেখেন তাঁর ক্যাশ বাক্স ফাঁকা! কম্পিউটার জেরক্স মেশিন সবই ওলটপালট। সমস্ত বিষয়টি তিনি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন। যেহেতু দোকানটি কলেজ ক্যম্পাসে তাই কলেজের আর কলেজের গেটও ভাঙা হয়েছে তাই অঞ্জন বাবুর বক্তব্য, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি ঘাটাল পুলিসে অভিযোগ জানাবেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।