এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভোট: ঘাটাল কলেজ পরিদর্শনে ডি.এম, এসপি এবং মহকুমা শাসক

Published on: April 1, 2019 । 8:24 PM

চন্দ্রা গুঁই (ঘাটাল কলেজ): স্ট্রং রুম কোথায় হবে? কোথায় হবে গণনা? তা দেখার জন্যই আজ ১ এপ্রিইল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার অলোক রাজোরিয়া, ঘাটালের মহকুমা শাসক অসীম পাল সহ প্রশাসনিক আধিকারিকদের এক বিশাল প্রতিনিধি দল।

ভোটের বাদ্যি বাজতে শুরু করেছে। শুধু রাজনৈতিক মহলে নয়। নির্বাচন নিয়ে প্রশাসনিক মহলেও তৎপরতা শুরু হয়েছে। এদিনের ওই প্রতিনিধি দলের পরিদর্শন ছিল তারই অঙ্গ। ঘাটাল মহকুমার মধ্যে তিনটি বিধানসভা রয়েছে। ওই তিনটি বিধানসভার মধ্যে চন্দ্রকোণা বিধানসভাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। অন্যদিকে ঘাটাল লোকসভার মধ্যে মোট সাতটি বিধানসভার মধ্যে ঘাটাল ও দাসপুর বিধানসভা ঘাটাল মহকুমার মধ্যে। বাকী পাঁচটির মধ্যে ডেবরা, পিংলা এবং সবং খড়্গপুর মহকুমার মধ্যে, কেশপুর মেদিনীপুর সদর মহকুমার মধ্যে এবং পাঁশকুড়া পশ্চিম বিধানসভা পূর্ব মেদিনীপুরের মধ্যে রয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে শুধু মাত্র ঘাটাল, দাসপুর এবং চন্দ্রকোণার ভোটকর্মীদের পাঠানো এবং তাঁদের ইভিএম গ্রহণ করা হবে। কিন্তু সাতটি বিধানসভা এলাকারই ভোট ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গণনা করা হবে।  চন্দ্রকোণার ইভিএম পরে আরামবাগ পাঠিয়ে দেওয়া হবে। ঘাটাল কলেজে সুষ্ঠু ও নিরাপত্তার মধ্যে ভোট গণনা করার জন্যই এখন থেকে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি