এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কিশোরীকে পিষে মাথা থেঁতলে দিল মালবাহী গাড়ি

Published on: January 5, 2021 । 10:26 AM

তৃপ্তি পাল কর্মকার:মালবাহী গাড়ির ধাক্কায় মৃত কিশোরী। কিশোরীর নাম রূপসা জানা(১৪)। ঘটনাটি ঘটেছে আজ ৫ জানুয়ারি সকাল ৯টা নাগাদ দাসপুর থানার শ্রীরামনগরে। কিশোরীর মৃত্যুর জেরে শ্রীরামনগরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তারা গাড়িও ভাঙচুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রূপসা মুড়ি খাওয়ার জন্য একটি দোকান থেকে চপ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় বেলিয়াঘাটার দিক থেকে যাওয়া কামালপুর অভিমুখী বালি বোঝাই এই ডিসিএমটি রূপসাকে ধাক্কা মারে। ফলে রূপসার মাথার উপর দিয়ে গাড়িটি চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন সেজন্যই ওই দুর্ঘটনা ঘটেছে।
এর পরই স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখান। গাড়িটিকেও ক্ষিপ্ত জনতা ভাঙচুর করেন বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়েই দাসপুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছালে তারাও বিক্ষোভের মুখে পড়ে। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক