এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মাথার উপর দিয়ে চলে গেল লরি

Published on: June 25, 2024 । 11:27 PM

সুপ্রিয় চক্রবর্তী ও সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ। জানা যাচ্ছে  আজ ২৫ জুন মঙ্গলবার রাতে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার টালিভাটা জামতলা এলাকায় ঘাটালগামী এক বাস ও পাঁশকুড়া গামী এক লরির মাঝে বাইক নিয়ে পড়েন স্থানীয় টালিভাটা বাজারের এক দোকানদার। দোকান বন্ধ করে বাইকে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী ও টালিভাটার এক কাপড় ব্যবসায়ী তাপস চৌধুরী জানান আজ মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ তারই দোকানের পাশে এক বীজ দোকান সেই দোকান বন্ধ করে দোকানদার বাইকে চড়ে বাড়ি ফেরার সময় টালিভাটা জামতলায় হঠাৎ পাঁশকুড়ার দিক থেকে এক যাত্রীবাহী বাস অন্যদিকে ঘাটালের দিক থেকে একটি লরি এসে যায়। বাইকের চালক তখন রাস্তার একবারে মাঝে। লরির ধাক্কায় রাস্তার মাঝেই বাইক থেকে ছিটকে পড়েন দোকানদার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃত ওই বাইক চালকের নাম স্বপন প্রামাণিক বাড়ি দাসপুর থানার তিলন্দ গ্রামে। স্বপন বাবুর টালিভাটা বাজারে বীজ দোকান। দোকান বন্ধ করে বাইকে করে তিনি সুলতানগর হয়ে যাচ্ছিলেন বাড়ির উদ্দেশ্যে। ঘাতক ওই লরির খোঁজে দাসপুর থানার পুলিশ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।