এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর থানার চাঁইপাটে টোটোর সাথে বাইকের সংঘর্ষ, জখম ৯

Published on: January 19, 2026 । 7:27 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার উত্তর বাড় তেঁতুলতলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। টোটোর পেছনে ছিল বাইক। সামনের টোটোটি হঠাৎ দাঁড়িয়ে পড়লে বাইকটি গিয়ে সজোরে ধাক্কা মারে টোটোর পেছনে। ভেঙে যায় টোটোর চাকা। উল্টে যায় টোটো। আহত হন ওই গাড়ির পাঁচ জন যাত্রী। পাশাপাশি মাথা ফেটে জখম হন চাঁইপাটের বাসিন্দা মোহন রুইদাস নামে ওই টোটোচালক। অন্য দিকে বাইকে ছিলেন তিন আরোহী। তাঁরাও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা যায়। বাইক আরোহীদের বাড়ি দাসপুর থানার কলমিজোড় এলাকায়। জানা যায়, যাত্রী নিয়ে টোটোটি চাঁইপাটের দিক থেকে গোপীগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর আড়াইটা নাগাদ তেঁতুলতলা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সাময়িক যানজট তৈরি হয়।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি