এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে পথ দুর্ঘটনায় মৃ/ত ১

Published on: February 20, 2026 । 11:50 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ শুক্রবার রাতে ঘাটাল শহরের কুশপাতা পেট্রোল পাম্পের সামনে এক পথ দুর্ঘটনায় মৃ/ত্যু হল এক যুবকের, জখম হয়েছেন এক মহিলা। মৃ/ত যুবকের নাম রাকেশ মাইতি (20), তাঁর বাড়ি দাসপুর থানার বেলিয়াঘাটায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দু’জন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকেশকে মৃ/ত বলে ঘোষণা করেন। আহত মহিলার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭