এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় অনুষ্ঠিত হল ক্যারিয়ার ফেয়ার-২০২৬

Published on: April 1, 2026 । 5:26 PM

অঙ্কুর ঘোষ, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চন্দ্রকোণা শহরে অনুষ্ঠিত হলো “ক্যারিয়ার ফেয়ার ২০২৬”। স্টুডেন্টস অ্যাডমিশন গাইডের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নেয় ৩৫টিরও বেশি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান।গ্রামীণ শহরে এমন উদ্যোগকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন নামী কলেজ ও বড় বড় বিশ্ববিদ্যালয়ও এই ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করে, যেখানে ছাত্র-ছাত্রীরা সরাসরি প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের ভবিষ্যৎ পড়াশোনা ও পেশা নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের সঠিক দিশা দেখানো এবং তাঁদের ক্যারিয়ার সুপ্রতিষ্ঠিত করতে সহায়তা করা। উচ্চশিক্ষা, বিভিন্ন কোর্স ও পেশাগত সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এই মেলায়।গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীদের কাছে এমন উদ্যোগ নতুন দিগন্ত খুলে দিচ্ছে বলেই মত অনেকের।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।