কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। ওই ব্যবসায়ীর নাম পলাশ দোলই (৫০)। বাড়ি ঘাটাল থানার মনশুকা মাধবচকে। ঘাটাল শহরের নিউ মার্কেটে সাধুপালের বিল্ডিংয়ে তাঁর ইলেকট্রিকের দোকান ছিল। ওই বিল্ডিংয়ের অন্য এক ব্যবসায়ী সুদীপ চক্রবর্তী জানান, পলাশবাবুর বাড়ি মাধবপুরে হলেও তিনি কুশপাতায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। সোমবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ দোকান বন্ধ করে কুশপাতায় ওই বাড়িতে ফিরছিলেন তিনি। ১২ হাত কালী মন্দিরের সামনে অন্য একটি বাইক তাঁকে ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।





