এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৫ বছরের ছোট্ট শিশুকে পিষে দিল ট্রাক, তুমুল উত্তেজনা, পথ অবরোধ

Published on: July 11, 2026 । 2:05 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ: মায়ের সাথে ঘাটালের বরদা চৌকানে বাজারে এসেছিল বছর পাঁচেকের শিশু দেবাংশু কুলে। মায়ের আঁচল ধরে বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক শিশুটিকে পিষে দেয়, সাথে সাথেই মৃত্যু হয় দেবাংশুর। শিশুটির বাড়ি ওই থানার অজবনগরে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঘাটাল থানার বরদা চৌকানে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ক্ষুব্ধ জনতার অভিযোগ রাস্তা দুধারে গজিয়ে উঠেছে একাধিক গুমটি দোকান। সেই সঙ্গে টোটো গাড়ির দৌরাত্ম্য। যার কারণে এই জায়গায় বারে বারে ঘুটছে দুর্ঘটনা, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটালের বিধায়ক শীতল কপাট। উত্তেজিত জনতার সাথে কথা বলে রাস্তার ধারে থাকা গুমটি দোকান ও টোটো গাড়ির দৌরাত্ম্য সাত দিনের মধ্যে সমাধান করে দেওয়ার আশ্বাস দিলেবেশ কিছুক্ষণ পর অবরোধ উঠে। স্বাভাবিক হয় যান চলাচল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।