এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাত দিনের লড়াই শেষে হেরে গেলেন অনিকেত

Published on: August 17, 2026 । 6:33 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল অনিকেত রানার(২১) ।  ঘাটাল রথতলার গোবিন্দনগর এলাকার বাসিন্দা অনিকত, ৯ আগস্ট নিমতলার টিভিএস শোরুম থেকে   স্কুটি নিয়ে এ ফোর পেজ কিনতে বেরিয়েছিলেন। ঘাটাল ব্রিজের নিচে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, অনিকতের স্কুটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার। সেই সময় একটি ইকো গাড়ি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আচমকা অনিকতের সামনে চলে আসে। বসন্ত কুমারী স্কুলের কাছে সেই ঢালু রাস্তায় স্কুটির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।গুরুতর আহত অবস্থায় অনিকতকে প্রথমে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে পিজি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়। ঘাটাল মহকুমার যে কোনও খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন। নমস্কার।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।