এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ডাম্পারের সঙ্গে মারুতির মুখোমুখি ধাক্কায় আহত ৪

Published on: March 20, 2022 । 3:22 PM

বিকট শব্দ, ডাম্পারের সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষ। দাসপুর থানার পীরতলার কাছে ঘটনাটি ঘটেছে আজ ২০ মার্চ রবিবার ভোরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘটনাস্থলে এসে দেখেন পাঁশকুড়াগামী একটি ডাম্পারের সাথে ঘাটালগামী এক মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘাটালগামী ওই মারুতিতে চারজন সওয়ারি ছিলেন। ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, মারুতির মধ্যে থাকা চারজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। দীঘা থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন এমনটাই অনুমান করা হচ্ছে। পুলিশ আহত ওই চারজনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে এবং দুর্ঘটনাগ্ৰস্ত ওই মারুতিটিকে উদ্ধার করে নিয়ে যায়। আহত ওই চারজনের পরিচয় এখনও জানা যায়নি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ